গলাচিপায় ৬ প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-২৫, ৯:৩৪ অপরাহ্ন /
গলাচিপায় ৬ প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে প্রতারণার ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাইয়ুম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরও ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা এবং একটি মামলার মালক্রোক রয়েছে।

গ্রেফতারকৃত কাইয়ুম ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাড় ডাকুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানের দিকনির্দেশনায় এসআই বেল্লালের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকার উত্তরা এলাকার দক্ষিণখান থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাইয়ুম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।