গফরগাঁও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-১৬, ৯:৫৩ অপরাহ্ন /
গফরগাঁও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬সেপ্টেম্বর ) সকাল ১২,টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন,এম,আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে-
বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি),আমির সালমান রনি,
উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন , শাহীন।
উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া , পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম,
উপজেলা নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান।
উপজেলা জামাতের আমির মাওলানা ইসমাইল হোসেন (সোহেল),মাওলানা এমদাদুল হক।

এছাড়াও, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, জাহাঙ্গীর আলম সহ
ফায়ার স্টেশন কর্মকর্তা, ইউনিয়নের দায়িত্বে থাকা প্রশাসক সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।