

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী ও মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গফরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১১ টায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রথমেই উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের কে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা শাখার (ভারপ্রাপ্ত কমান্ডার) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম এর সভাপতিত্বে-
আমিনুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন ।
বিশেষ অতিথি ছিলেন থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ,
মনতোষ সরকার,
পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম।
গফরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন।
গফরগাঁও পৌরসভার সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ
বক্তব্য রাখেন সাবেক কমান্ডার মো.আবু সাঈদ, সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের আত্মত্যাগে জাতি একটি মানচিত্র একটি দেশ পেয়েছে। তাদের যথাযথ মূল্যায়নে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে।


















আপনার মতামত লিখুন :