

প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়
(বিএনপি’র) ৪৭,তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩,আগস্ট) বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর, পাগলা থানা বিএনপির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন
সঞ্চালনায়
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর খাইরুল।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান,
সাবেক যুগ্ম আহ্বায়ক,ফকরুল হাসান
সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আব্বায়ক,বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য, ফেরদৌস আলম মৃধা
উপজেলা কৃষক দলের সদস্য এসএম সিরাজ,
পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুর রউফ, পৌরসভা ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, নুরুল ইসলাম কাঞ্চন।
পৌর শ্রমির দলের সাবেক আহবায়ক আহবায়ক, আল-আলামিন জনি,
চরালগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হাজারি, উপজেলা বিএনপির সদস্য বাবুল মাস্টার, যশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান ঢালী,
আব্দুস সালাম, পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিন মাস্টার, টাংগাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমান মেম্বার ও রইসউদদীন মেম্বার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, বারবারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুল ও মোহসিন, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, মোঃ লিটন, উপজেলা তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা সহ সভাপতি ও পৌর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চঞ্চল সহ প্রমুখ।
এ সময় এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে
৪৭তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে দফা দফায় বিএনপি,ও অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা প্রস্তুতি সভা করছে।
স্বরণকালের সর্ববৃহৎ কর্মী সমাবেশ মাধ্যমে সকল সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ঐতিহাসিক সমাগম ঘটবে বলে জানান বক্তারা ।
সভাপতির বক্তব্যে জননেতা সাদেকুর রহমান বলেন
সাবেক সফল প্রধামন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলটির মাধ্যমে দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে কাজ করে আসছেন। আগামী ১লা সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের নানা কর্মসুচী পালন করা হবে। কর্মসুচী সফল করতে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল নেতা কর্মীদের উপস্থিতি কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহবান জানান।


















আপনার মতামত লিখুন :