গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২২, ৭:৪৪ অপরাহ্ন /
গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁও পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত।
নিহতরা হলেন উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের হাবিলের ছেলে হলে ইমামুদ্দিন (৭) ও গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের কাঞ্চন শেখ এর ছেলে মোহাম্মদ আলী (৩)।

বৃহস্পতিবার (২২ম) দুপুরে বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও গফরগাঁও টু পাগলা সড়কের উথুরী গ্রামে দুর্ঘটনা দুইটি ঘটে।

জানা যায়, গফরগাঁও থানা পুলিশের পিকআপ ভ্যান বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনসার ভিডিপির প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুপুরে দিকে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইমামুদ্দীনকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

অপরদিকে গফরগাঁও টু পাগলা সড়কে উথুরী গ্রামের ওমর আলী শেখের চায়ের দোকানের সামনে দুপুর সাড়ে বারোটার দিকে অজ্ঞাত গাড়ির চাপায় মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হয়।
গফরগাঁ থানার ওসি মোঃ শিবিরুল ইসলাম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।