

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কার্নিভাল কাব স্কাউট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেয় ৩০টি স্কুল।
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও গফরগাঁও উপজেলা স্কাউট শাখার আয়োজনে কার্নিভাল কাব স্কাউট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০ টায় গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট নির্বাহী কমিটির সভাপতি, এন এম আব্দুল্লাহ আল মামুন ।
এ সময় উপস্থিত ছিলেন
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তা, ডা ঃ জামাল উদ্দিন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম ভূঁইয়া।
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, গফরগাঁও কার্নিভাল কাব স্কাউট নির্বাহী কমিটির সম্পাদক, এস,এম মমতাজ উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা সমিতির আহবায়ক,এ কে এম হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁও শিক্ষক সমিতির সভাপতি, আলাল উদ্দিন(বাদল)
উপজেলা প্রশাসনের কর্মকর্তা বদরুল আলম,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আইনুল ইসলাম, ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ ৩০,টি বিদ্যালয়ের শরীর চর্চা ও স্কাউটের শিক্ষক, শিক্ষিকা বৃন্দ।
এতে উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গফরগাঁও কাব স্কাউট সম্পাদক,
শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা, কাব স্কাউটদের চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি এর মূল লক্ষ্য।
কাব স্কাউটিং মূলত ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য স্কাউট আন্দোলনের একটি শাখা, যেখানে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়।


















আপনার মতামত লিখুন :