গফরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলাসী হাইওয়ে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-২১, ১০:৫৯ অপরাহ্ন /
গফরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলাসী হাইওয়ে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি   প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১,ফেব্রুয়ারি,২০২৫

আয়নাল ইসলাম,

ময়মনসিংহের গফরগাঁও মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী শুক্রবার শিলাসী হাইওয়ে ক্লাব এর উদ্যোগে দৈনিক খোলা কলম প্রতিদিন আয়োজনে সমাজের তরুণ যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এই ব্যতিক্রম আয়োজন।
খেলায় অংশ নেয় খোলাকলম ক্রিকেট দল বনাম বনাম সুন্দরবন ট্রাভেল টিম ।
দৈনিক খোলা কলম প্রতিদিন এর সম্পাদক আপেল মাহমুদ এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম ,
বিশেষ অতিথি, সাদেকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মিঠামইন,কিশোরগঞ্জ।
আহসান তৌহিদ মিল্টন, জয়েন্ট রেজিষ্ট্রার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি।
ডাঃ মাহফুজুর রহমান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা।
গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম,
গফরগাঁও প্রেস ক্লাবের আহবায়ক রুবেল।
উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আশরাফুল আলম মামুন, সাংবাদিক সারোয়ার হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি আপেল মাহমুদ।