খালে ভাসছে হাত, পা, মুখ বাধা তরুনীর লাশ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-২২, ৭:০৬ পূর্বাহ্ন /
খালে ভাসছে হাত, পা, মুখ বাধা তরুনীর লাশ।
print news || Dailydeshsomoy
  •  জেলা প্রতিনিধি শরীয়তপুরঃ

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার কুলকুড়িতে খালে ভাসছে তরুনীর মুখ ও হাত-পা বাধা লাশ, এলাকাবাসী বলছে এটি হয়তবা ধর্ষনের ঘটনা হয়ে থাকতে পারে। মৃত তরুনীর নাম কাজল, পিতার মো: আলাউদ্দিন ছৈয়াল।

পারিবারিক সূত্রে যানা যায় যে, গতকাল ২১/১০/২০২০ ইং তারিখ বুধবার, সন্ধা ৭:০০ টার সময় তরুনীটি তাদের পাশের বাড়িতে টিভি দেখতে যায় কিন্তু রাত ১০:০০ বেজে যাওয়ার পরেও ঘরে না ফিরলে তরুনীর বাবা তাকে খোঁজতে প্রতিবেশির বাড়িতে যান। প্রতিবেশি মহিলা যানান যে, কাজল অসছিলো তবে অল্প কিছুক্ষন পরেই চলে যায়।

সারা রাত সম্ভাব্য সব জায়গার খোঁজা-খুজি করে কোথাও পাওয়া যায়নি, আজ ২২/১০/২০২০ ইং বৃহস্পতিবার সকালে তরুনির লাশ পাওয়া যায় তাদের বাড়ির পাসের ছোট খালে।