

স্টাফ রিপোর্টার হানিফ খান
সারাদেশে নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহ গফরগাঁও মানববন্ধন অনুষ্ঠিত হয়
সারাদেশে একের পর এক ধর্ষনের ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে গফরগাঁও উপজেলার কয়েক’শ সাধারন শিক্ষার্থী। উপজেলার এসএসসি ১৬-১৭ ব্যাচ, উপজেলার সাধারন শিক্ষার্থী ও সূর্যসারথি খেলাঘর আসরের ব্যানারে বৃহস্পতিবার (৮ অক্টোবর) গফরগাঁও খান বাহাদুর ইসমাইল রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল এগারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অন্যদের বক্তব্য রাখেন মৃদুল, জাফর, কামরান তানভীর, আশিক, নাহিদ, শাকিব, লিয়ন, রিফাত, রিংকি, সোনিয়া, তানিশা,সাদিয়া, মিম, চমন, বিপুল, সাকিব, মাসাফি, তাওহিদ, আতিকুর রহমান সোহাগ, অনন্যা, সিনথিয়া প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দাবী করেন।


















আপনার মতামত লিখুন :