কক্সবাজার 8 থানার ওসিসহ 264 জন একযোগে বদলি।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-০৯-২৫, ৫:৪৫ পূর্বাহ্ন / ১৬
কক্সবাজার 8 থানার ওসিসহ 264 জন একযোগে বদলি।
print news || Dailydeshsomoy

কক্সবাজারের ৮ থানার ওসিসহ ২৬৪ জন একযোগে বদলি।

 

কক্সবাজার জেলা প্রতিনিধি ,

কক্সবাজারের ৮ থানার ওসি সহ ৩৪ ইনেসপেক্টর ও এসআই, এএসআইসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টারের একটি আদেশে এই বদলি করা হয়েছে।

কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তর, রামু থানার ওসি আবুল খায়ের, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান, পেকুয়া থানার ওসি কামরুল আজম, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস, কুতুবদিয়া থানার ওসি শফিকুল আলম, টেকনাফ থানার ওসি সামসু দৌহা ও কক্সবাজার সদর থানার ওসি মাসুম খানসহ ৮ থানার ওসিকে বদলি করা হয়েছে।

একই সাথে কক্সবাজারের ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়াসহ জেলার ৮ থানার ইন্সপেক্টর পদমর্যাদা যে ৩৪ জন কর্মরত আছেন সবাইকে একযোগে বদলি করা হয়েছে।

এছাড়া কক্সবাজারের ৮ থানায় কর্মরত সকল উপ পরিদর্শক ও সহকারী পরিদর্শকসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তার সবাইকে একযোগে বদলি করা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এর ৫ দিন পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ ৭ শীর্ষ পুলিশ কর্মাকর্তা বদলি করা হয়।